কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা একটি প্রাচীন ও সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা, যা যুগ যুগ ধরে দেশ ও জাতির কল্যাণে আলেম, গবেষক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক তৈরি করে আসছে। এই শিক্ষাব্যবস্থা ইসলামী জ্ঞানচর্চার পাশাপাশি রাষ্ট্র ও সমাজে ন্যায়, ইনসাফ ও আদর্শিক নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ কওমি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা থেকে বরাবরই বঞ্চিত। স্বৈরাচার পতন-পরবর্তী সম্ভাবনাময়ী নতুন বাংলাদেশে পূর্বে গেজেটে পাস হওয়া কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়ন না হওয়া দুঃখজনক ঘটনা
আজ বৃহস্পতিবার (২০ মার্চ'২৫) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকরী পদকà§