বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলা নববর্ষ সুন্দর হোক, বিজাতীয় আগ্রাসন বন্ধ হোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কবি মুহিব খান ||

পহেলা বৈশাখ আমাদের প্রাণের বাংলা নববর্ষ। এর জাতীয় গুরুত্ব ও ঐতিহাসিক তাৎপর্য অনেক। তবে এটিকে আল্লাহর ইবাদত নামাজ রোজার সঙ্গে তুলনা করা বা সমরেখায় উল্লেখ করা সম্পূর্ণ অনুচিত এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ। আমরা সংস্কৃতি উপদেষ্টার এহেন অজ্ঞতাপ্রসূত মন্তব্যের গঠনমূলক প্রতিবাদ জানাচ্ছি। 

এবারের পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন খাঁটি বাঙালি ও দেশীয় সংস্কৃতির আদলের বাইরে যেন না হয় এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বাঙালির এই সর্বজনীন উৎসবটিকে তিলক ঢোলক রাখিবন্ধন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মত ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি এবং মঙ্গল শোভাযাত্রার মতো অন্ধকার যুগের কুসংস্কার থেকে মুক্ত রাখার কঠোর দাবি জানাচ্ছি। বাঙালির একান্ত নিজস্ব সংস্কৃতির এ দিনটিতে ঢাকাসহ সারাদেশে হিন্দি ইংরেজি তথা বিদেশী ভাষার সংগীতায়োজন ও পশ্চিমা আদলের কনসার্ট নিষিদ্ধ করারও জোর দাবী জানাচ্ছি।