বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসরায়েল প্রথমবারের মতো বুঝতে পারছে বোমা বর্ষণ কী জিনিস: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত ইসরায়েল ফিলিস্তিনের গাজা এবং ইরানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে আগ্রাসন অব্যাহত রেখেছে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি স্কলার, পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি।

সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় তিনি এই আহ্বান জানান। 

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনে বিপুল ক্ষতির মুখে পড়ার পরও ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলছে। ইসরায়েল এবার প্রথমবারের মতো বুঝতে পারছে বোমা বর্ষণ কী জিনিস।

মুসলিম বিশ্বকে ঘিরে ইসরায়েলের ষড়যন্ত্র আর গোপন কিছু নয় উল্লেখ করে মুফতি তাকি উসমানি বলেন, এটি আল্লাহর পক্ষ থেকে মুসলিম দেশগুলোর জন্য আরেকটি সুযোগ, যেন তারা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি হুমকি পুরোপুরি রুখে দিতে পারে।

এর আগে গত শনিবার (১৪ জুন) বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী।  

মাওলানা আরশাদ মাদানী বলেন, যেভাবে ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু বানানো হয়েছে, তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন। এসব হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং মুসলিম বিশ্বের ওপর এক ধরনের যুদ্ধ ঘোষণা।

মাওলানা মাদানী বলেন, ইরাকের বিরুদ্ধে আগেও এভাবে আগ্রাসন চালিয়ে দেশটিকে ধ্বংস করা হয়েছিল। এখন ইরানকেও সেই পথেই নিয়ে যেতে চাচ্ছে ইসরায়েল।

 তিনি অবিলম্বে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ