বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও বিশিষ্ট বুজুর্গ হজরত হাফেজ্জী হুজুরের নাতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন জাতির জন্য রহমতস্বরূপ, ভবিষ্যতে আর কখনো আমাদের দেশে যেন কোনো স্বৈরশাসক মাথা গজিয়ে না উঠতে পারে, সে দিকে দেশবাসীকে সজাগ থাকতে হবে। মানব রচিত আইনই হচ্ছে লুটপাট ও শোষণের হাতিয়ার। তাই মানব রচিত আইনের পরিবর্তে আমাদের কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে।
সোমবার (৩০ জুন) বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে জেলা শহরের খলিফা পট্টিতে জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আমির মাওলানা আব্দুর রহমান খান তালুকদারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. শাহীন আলম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. রোকনুজ্জ