সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

গণমাধ্যমের চিকিৎসার পরিসর বড় হওয়া দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মাওলানা শরীফ মুহাম্মদ||

গণমাধ্যম কোনো ঐশী-বাণী, সাংবিধানিক সিদ্ধান্ত কিংবা আদালতের রায় নয়; বরং শুদ্ধ-অশুদ্ধ খবর ও মতামতের সমাহার। প্রশ্নবিদ্ধ ও হলুদ গণমাধ্যমকে প্রশ্নের মধ্যে রাখুন, চ্যালেঞ্জের মধ্যে রাখুন। গণমাধ্যমই প্রধান শক্তি, যারা যেকোনো বিপ্লব ও ইতিবাচকতার ন্যারেটিভ উল্টে দিতে পারে। গণমাধ্যমের সংশোধন দরকার, দরকার পাল্টা ও প্রবল ইতিবাচক গণমাধ্যম।

গণমাধ্যমের জগতে করপোরেট হাউস ও ডমিনেটিং ব্যবসায়ীদের বিস্তার আরেক সংকট। ক্ষমতা, আঞ্চলিক শক্তি কেন্দ্র এবং স্বার্থ ও ব্যবসা বান্ধব ষড়যন্ত্র-রাজনীতির হাতিয়ার হিসেবেও করপোরেট-গণমাধ্যমকে ব্যবহার করা হয়। এতে সংবাদ-সেবার পরিবর্তে সংবাদ মেনিপুলেশন ও ক্ষমতার মতলব উদ্ধার করা একটি বড় লক্ষ্য। ভালো আলামত হচ্ছে, মানুষের সচেতনতা বাড়ছে।

তবে গণমাধ্যম বিষয়ক প্রতিবাদ ও চ্যালেঞ্জের ক্ষেত্র যেন একটি দুটিতেই সীমাবদ্ধ না হয়ে যায়। এই রোগ, মাত্রায় কমবেশি- মহামারির মতো ছড়িয়ে আছে গণমাধ্যম জগতে। একটা দুটা করে হলেও চিকিৎসার পরিসর বড় হওয়া দরকার।

লেখক: জ্যেষ্ঠ আলেম সাংবাদিক ও গণমাধ্যম বিশ্লেষক

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ