মুহাম্মাদ হাবীবুল্লাহ
১. পশ্চিমাদেরকে ‘ইংরেজ কে লাল কুত্তঁও’ বলে গর্জে ওঠলে না পারলে কীসের দেওবন্দি? (হুসাইন আহমদ মাদানি রহ.)
২. উস্তাযের সুহবতে থাকা ও খেদমত করার জন্য দরিয়ায় ঝাঁপ দিতে না পারলে কীসের দেওবন্দি? (হুসাইন আহমদ মাদানি রহ.)
৩. সমস্ত বড়ত্বকে পায়ের নিচে দিয়ে আগত মেহমানকে নিজ হাতে হাতপাখা দিয়ে বাতাস করতে না পারলে কীসের দেওবন্দি? (শাইখুল হিন্দ রহ.)
৪. চলন্ত ট্রেনে একজন হিন্দুর জন্য নিজ হাতে টয়লেট পরিষ্কার করতে না পারলে কীসের দেওবন্দি? (হুসাইন আহমদ মাদানি রহ.)
৫. পরিস্থিতির সম্মুখীন হলে ৫০ বছরের মুহতামিমি সন্তুষ্টচিত্তে বিনা বাক্যে দিয়ে চলে যেতে না পারলে কীসের দেওবন্দি? (হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহ.)
৬. নিজে বায়াত করিয়ে নিজের মুরিদকে ইসলাহের জন্য আরেকজনের কাছে সোপর্দ করার মতো ‘নিটোলতা’ ও ‘স্বার্থহীনতা’ দেখাতে না পারলে কীসের দেওবন্দি? (থানবি-মাদানি রহ.)
৭. বেদাতি শত্রুদের পক্ষ থেকে গালিভরা চিঠি না আসার কারণে, ‘আমাদের বন্ধুরা কি আমাদের ভুলে গিয়েছেন?’ এমন বাক্য বলতে না পারলে কীসের দেওবন্দি? (গংগুহি রহ.)
৮. মেহমানখানায় মেহমান থাকা অবস্থায় চলতে থাকা ফ্যান মেহমান যাওয়ার সাথে সাথে বন্ধ করতে না পারলে কীসের দেওবন্দি? (শামসুল হক ফরিদপুরী রহ.)
৯. ভাতের বাসনে গ্রাম্য রকমারি তরকারি দেখে ‘এই শিম কোথা থেকে আনা হয়েছে?’ শুবুহাত থেকে বাঁচার এমন তাহকিক না হলে কীসের দেওবন্দি? (খলিফায়ে à