নোমান বিন আরমান
বাংলাদেশে ইসলামি রাজনীতির অমিত সম্ভাবনা সেইদিনই শেষ করে দেওয়া হয়েছে, হাফেজ্জী হুজুরদের যখন বাতিল, গোমরাহ এবং শিয়াদের সমান্তরালে 'কাফির' আখ্যার রাজনীতি ও প্রোপাগান্ডা শুরু হয়। ইরান সফরকে ইস্যু করে অবিশ্বাস ও অপবাদের অপরিণামদর্শী জিঘাংসা দেশের ইসলামি রাজনীতিকে শিখড় থেকে খাদে ফেলে দেয়। সেই খাদ থেকে আর উঠে দাঁড়াতে পারেনি এদেশের ইসলামি রাজনীতি।
অথচ বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার রাজনীতিতেই বিরল কৃতিত্বের আখ্যান ছিল হাফেজ্জী হুজুরদের ইরান সফর। রাজনৈতিক ও কূটনৈতিক পরিমণ্ডলে ছিল অবিস্মরনীয় ঘটনা। এই সফরের অভিজ্ঞতা বাংলাদেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার স্পৃহাকে জীবন্ত ও তরান্বিত করতে পারত।
কিন্তু বাতিল, গোমরাহ এবং কাফির