সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাবুনগরীকে নিয়ে যা বললেন এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী পীর জৈনপুরী বলেছেন, “মুহিব্বুল্লাহ বাবুনগরী হচ্ছেন জুনায়েদ বাবুনগরীর মামা। বিগত ফ্যাসিবাদী সরকার শতকোটি টাকা দিয়েও জুনায়েদ বাবুনগরীকে কিনতে পারেনি। মুহিব্বুল্লাহ বাবুনগরীকেও শতকোটি টাকা দিয়েও কেনা যাবে না।”

 সম্প্রতি সামাজিক মাধ্যমে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ‘র এর এজেন্ট’ বলে প্রচারের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন।

 প্রসঙ্গত, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সম্প্রতি এক বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ ইসলামের দুশমন, আর জামায়াত দেওবন্দী কওমী মাদরাসার দুশমন।” তার দাবি, জামায়াত যদি ক্ষমতায় আসে, তবে কওমী দেওবন্দী ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত ধারার (আলীয়া ও সুন্নিয়াত) মাদরাসার অস্তিত্ব টিকবে না।

তার এই বক্তব্যের নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মুহিব্বুল্লাহ বাবুনগরীর মন্তব্য ভিত্তিহীন ও মনগড়া। তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এ ধরনের বক্তব্য শোভা পায় না।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ