বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

 জেলগেটে সন্তানের লাশ, ভেতরে আলেমের আর্তনাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আলেম-ওলামা ও রাজনৈতিক বন্দীদের ওপর চালানো নির্যাতনের এক হৃদয়বিদারক প্রত্যক্ষদর্শী বর্ণনা সামনে এনেছেন মুফতি হারুন ইজহার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কাশিমপুর কারাগারের রুদ্ধদ্বার বাস্তবতা, সেখানকার নিষ্ঠুরতা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের দ্বিমুখী ভূমিকার তীব্র সমালোচনা করেন।

পোস্টে মুফতি হারুন ইজহার কাশিমপুর কারাগারের সাবেক জেলার জান্নাতুল ফরহাদের—যিনি বর্তমানে পদোন্নতি পেয়ে আরও উচ্চ পদে বহাল—নির্মম আচরণের কথা তুলে ধরেন। তিনি জানান, মাত্র কয়েক গজ দূর থেকে অসহায়ভাবে এক আলেমকে বেধড়ক পেটাতে দেখেছেন তিনি। সেই আলেমের ‘অপরাধ’ ছিল—ফোনে নিজের অসুস্থ পরিবারের খোঁজ নেওয়া।

এর আগেই ওই আলেমের এক শিশু সন্তান যথাযথ চিকিৎসা ও তদারকির অভাবে মৃত্যুবরণ করে। কিন্তু সন্তানের শেষবারের মতো মুখ দেখার সুযোগও পাননি তিনি। প্যারোলে মুক্তি না দিয়ে কারাগারের লৌহকপাটের সামনেই তাকে নিজের কলিজার টুকরোকে চিরবিদায় জানাতে বাধ্য করা হয়। সে সময়à