শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে খুনিকে প্রশ্রয় দেয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত স্বৈরাচার কিন্তু বসে নেই। পতিত স্বৈরাচার যেখানে আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন তারাও কিন্তু তার পক্ষে অবস্থান নিচ্ছেন। ভারতের হাইকমিশনার বলেছেন যে, শেখ হাসিনা ভারতে আছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যার্পণ চুক্তি আছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা তো কূটনৈতিক আলোচনার মাধ্যমে তার বিষয়টি চলে আসতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে খুনি ও সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া।

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে জিয়ার মাজার জেয়ারত করেন নেতৃবৃন্দ।

রিজভী বলেন, আমরা এখনও স্বৈরাচারের হিংস্র থাবা থেকে বিমুক্ত হতে পারছি না। বৃহস্পতিবার হঠাৎ সারাদেশে ৫০/৬০ জেলায় বিদ্যুৎ শাটডাউন করা হলো? এরা কারা? আমরা বলেছি- দোসররা কিন্তু এখনো আছে। এরা অন্তর্ঘাত করবে। আরইবি বা পল্লী বিদ্যুৎ সংস্থা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। গ্রামে-গঞ্জে আলো ছড়িয়ে দেয়া এবং চাষবাসের জন্য তথা গোটা জাতিকে আলোকিত করার জন্য এটি গঠিত হয়েছিল। সেজন্যই শেখ হাসিনার সময় থেকেই এই সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কারণ তারা এই নামটি রাখতে চান না। অন্য কোনো নাম দিতে চায় যা গভীর ষড়যন্ত্রের অংশ। এ বিষয়ে আগে থেকেই পদক্ষেপ নেয়া গেলে বিদ্যুৎ শাটডাউন করত না। এটা তো নাশকতা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ