শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে সমুচিত জবাব : ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই- রংপুরের মাটি আবু সাঈদের মাটি। বাংলাদেশে ছাত্র-জনতার রক্তে রঞ্জিত মাটিতে রক্তের দাগ এখনো শুকায়নি।

শুক্রবার সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের পরে যারা আস্ফালন দেখাচ্ছেন, প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব দ্রুত গণহত্যাকারী ও তার দোসরদের গ্রেফতার করেন। রংপুরসহ দেশের জনগণকে স্বস্তি দিন। যদি আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। আমরা তা চাই না। তার আগেই আপনারা ব্যবস্থা নিন।

তিনি বলেন, দেশে আওয়ামী লীগের দোসর হিসেবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের আস্ফালন থামে নাই। রংপুরের মাটিতে গণ পরিষদের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যে সরকার এসেছে তাদের আমরা স্থিতিশীল করতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহযোগিতা করতে চাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দল গণ অধিকার পরিষদের নেতৃত্বে গণ জোয়ার তৈরি করতে চাই।

নুর আরো বলেন, তিস্তা নিয়ে কোনো সরকারই সুষ্ঠু পরিকল্পনা করে রংপুর অঞ্চলের মানুষের কষ্ট দূর করার চেষ্টা করেনি। ভালো কোনো চিকিৎসা প্রতিষ্ঠান নেই। একটা বিশ্ববিদ্যালয় দিয়ে রংপুর কভার হয় না। তিনি বলেন, এখানকার ৪৭ শতাংশ মানুষ দরিদ্র। সম্ভাবনাময় রংপুরে কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষি হাব ও নতুন শিল্পনীতি গ্রহণ করা প্রয়োজন।

গণ অধিকার পরিষদের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শেরে খোদা আসাদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব। এ সময় আরও বক্তব্য দেন- রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু, নির্বাহী সদস্য মো. কামাল হোসেন, ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা, শ্রমিক অধিকার পরিষদ সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোনতাজুল ইসলামসহ রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ