রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮


সচিবালয়ের স্থবিরতা জাতির জন্য অশনি সংকেত: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো একটি দীর্ঘদিনের অনিয়ম, জবাবদিহিহীনতা ও জনসেবা বিচ্যুতির শিকার। এই বাস্তবতায় সরকারি চাকরির ক্ষেত্রে জবাবদিহিতা, শৃঙ্খলা ও কর্মদায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রণীত ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ একটি গুরুত্বপূর্ণ নীতিগত উদ্যোগ বলে মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ মঙ্গলবার (২৭ মে) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, আমরা বিশ্বাস করি, একটি সুশাসিত রাষ্ট্রের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, যোগ্যতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। সেই লক্ষ্যেই প্রশাসনিক কাঠামোতে কিছু যুগোপযোগী সংস্কার প্রয়োজন ছিল, এবং সরকার সে উদ্যোগ নিয়েছে—যা নীতিগতভাবে ইতিবাচক।