শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মহাসমাবেশে আসার পথে নিহত কর্মীর বাড়িতে শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত গত ২৮ জুনের মহাসমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের গুরুদাসপুরের মরহুম মোস্তফা কামালের শোকাহত পরিবারকে শান্তনা ও সমবেদনা জানাতে আজ ৮ জুলাই দুপুরে মরহুমের বাড়িতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

তিনি মরহুমের কবর জিয়ারত করেন। আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ করে তাদের শান্তনা প্রদান করে আর্থিক হাদিয়া প্রদান করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মরহুমের পরিবারের দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে তাদের অবহিত করে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।

তিনি বলেন, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে গিয়ে তার এই মৃত্যুতে আল্লাহ তায়ালা শাহাদাতের মর্যাদা দান করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা দোয়া করি আল্লাহ জান্নাতে তার মর্যাদা আরো উন্নত করে দিন।

শায়েখে চরমোনাই এর সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী কামাল উদ্দিন সিরাজী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলীসহ নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ