শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চরমোনাইয়ে এনসিপির শীর্ষ নেতারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা বরিশালে চরমোনাই দরবার পরিদর্শন করেছেন। এ সময় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তাদের স্বাগত জানান। এনসিপি নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী এবং চরমোনাই দরবার সংশ্লিষটদের অভ্যর্থনায় আপ্লুত হন। 

নাহিদের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা সোমবার (১৪ জুলাই) সদর উপজেলার চরমোনাই পীরের দরবারে যান। সেখানে ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে তাদের মতবিনিময় হয়। 

মঙ্গলবার বরিশালে পদযাত্রা করবেন এনসিপি নেতারা। নগরের হাসপাতাল রোড অমৃত লাল দে কলেজের সামনে থেকে শুরু হয়ে ফজলুল হক এভিনিউতে পদযাত্রা শেষ হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

পদযাত্রায় নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রের শীর্ষ নেতারা।

এনসিপি দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে পটুয়াখালীতে  এবং বিকেলে বরগুনায় পদযাত্রা করেন। রাতে তারা বরিশাল নগরীতে পৌঁছে নগরীর অদূরে চরমোনাইয়ে যান। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়ত উল্লাহ জানান, এনসিপির শীর্ষ নেতারা রাতে চরমোনাই পীরের বাড়িতে যান। তারা সেখানে রাতের খাবার খেয়ে নগরীতে ফিরেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ