শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার (১৬ জুলাই) সদরের গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।

ঘটনায় ইউএনওর গাড়িসহ বহরের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ইউএনও এম রকিবুল হাসান।

তিনি জানান, “জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ পৌর পার্কে বড় সমাবেশ হওয়ার কথা। সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হওয়ার কথা ছিল। এই কর্মসূচিকে বানচাল করতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে আমার গাড়িবহরে ভাঙচুর করে।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ