শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গান্ধিয়াশুর এলাকা। ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও এম রকিবুল হাসান।

ইউএনও বলেন, “জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে শহরে কেন্দ্রীয় নেতারা আসছেন। এই কর্মসূচি বানচালের উদ্দেশ্যেই আমার গাড়ি বহরে হামলা চালানো হয়।”

এর আগে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা। এসব ঘটনায় দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।

তিনি বলেন, “একই উদ্দেশ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং পরে ইউএনওর গাড়ি বহরে হামলা করে। এ নিয়ে তদন্ত চলছে।”

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা নিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ