রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘রাষ্ট্রীয় শোকের দিনে ক্রিকেট খেলা জাতীয় অনুভূতির প্রতি চরম অবমাননা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা আবদুর রব ইউসুফী এক বিবৃতিতে গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, গতকাল রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো দেশবাসী শোকাহত। এমন এক পরিস্থিতিতে রাষ্ট্রের পক্ষ থেকে শোক দিবস ঘোষণা করা হলেও, মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ক্রিকেট খেলার আয়োজন জাতির অনুভূতির প্রতি চরম অবমাননার শামিল।

আজ (মঙ্গলবার, ২২ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।

তিনি বলেন, “মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাষ্ট্রীয় আচরণে শোকের দিনে বিনোদনমূলক কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কর্মকাণ্ড দেশের তরুণ প্রজন্মকে মূল্যবোধহীনতার দিকে ঠেলে দেয় এবং আমাদের জাতীয় শোকের গুরুত্বকে অবমূল্যায়ন করে।”

মাওলানা ইউসুফী আরও বলেন, “এ ধরনের অনভিপ্রেত ঘটনা দেশের জনগণের ধর্মীয় এবং সামাজিক অনুভূতির প্রতি অবমাননা। আমি অনতিবিলম্বে এই ঘটনার জন্য দায়ীদের দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

এই বিবৃতিতে তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি এবং শোকের দিনে দেশবাসীকে একত্রিত হয়ে শোক প্রকাশের আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ