রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সচিবালয়ের ঘটনায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, “যদি সরকার দায়িত্বশীল আচরণ করত, তবে এমন পরিস্থিতিতে পড়তে হতো না।”

নাহিদ ইসলাম আরও বলেন, বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা প্রয়োজন এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তিনি এও বলেন, “ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেজন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।”

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

এনসিপি আহ্বায়ক মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, “শিক্ষা উপদেষ্টা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তিনি ফোন রিসিভ করছেন না এবং অন্য উপদেষ্টারা ফোন দিয়েও তাকে পাচ্ছেন না। সরকারের যদি এ অবস্থা হয়, তবে দেশের শিক্ষার্থী ও ছাত্রসমাজের কী অবস্থা হবে! এ পরিস্থিতিতে সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল।”

তিনি বলেন, “সোমবার রাত থেকে মরদেহ গুম করা নিয়ে নানা ধরনের প্রচারণা চলতে দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সঠিক বক্তব্য দেওয়া উচিত ছিল। দুর্ঘটনার সময় কতজন শিক্ষার্থী ছিল, সেই তথ্য প্রকাশ করা প্রয়োজন। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে প্রতি মুহূর্তে আপডেট দেওয়া উচিত ছিল।”

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ