রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জমিয়ত নেতা মাওলানা তাফাজ্জল হক আজিজের ওপেন হার্ট সার্জারি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন । আজ বুধবার তার  ওপেন হার্ট সার্জারি হবে। তার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সহ-প্রচার সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি কাউসার আহমাদ প্রমুখ।

নেতারা মাওলানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় তারা মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

গত ৫ জুলাই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় মাওলানা তাফাজ্জল হক আজিজকে। পরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে সিসিইউতে রাখা হয় এবং সেখান থেকে ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে। তাই বুধবার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ