জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে চান। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের মিডিয়া বিভাগের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি এস.এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সদস্য সরোয়ার হোসেন জুয়েল।
মাসুদ সাঈদী বলেন, “মানুষের দীর্ঘদিনের বঞ্চà