বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি  প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আর পূর্বের অবস্থা ফিরে যেতে চায় না। বিগত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেভাবে দেশ পরিচালনা করেছে, তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। এখন মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সংলগ্ন সড়কে  আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১১ আসন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আব্দুল আজিজ,  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আবু হানিফ প্রমুখ। 

প্রধান অতিথি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সকল খুন, গুম, ধর্ষণ, দূর্নীতি, লুটতরাজ সহ সকল অপকর্মের বিচার সহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় স্থান করে নিবে।

উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “আমি ঢাকা-১১ আসনকে চাঁদাবাজমুক্ত, নিরাপদ, পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

সমাবেশ শেষে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর হাতে হাত পাখা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ