বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

পিআর পদ্ধতিতে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। তবে যদি এ ধরনের নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টির মাধ্যমে পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত “আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব” শীর্ষক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, “নির্বাচনে প্রতীক গুরুত্বপূর্ণ হলেও প্রাধান্যশীল নয়। আগামী ৫ মাসে রাজনীতিতে অনেক অঘটন ঘটতে পারে। জাতীয় পার্টি বর্তমানে আওয়ামী লীগের লেজ নয়, বরং মাথা। ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে কিছুটা পড়বে বটে, তবে তা ফল পরিবর্তনের মতো হবে না।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ নিয়ে ঐকমত্যের একটি ইতিবাচক দিক তৈরি হয়েছে। ছোট ছোট রাজনৈতিক দলের একীভূত হওয়ার সম্ভাবনাও আশাব্যঞ্জক। নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে আমি সমর্থন করব। তবে জাতিসংঘ অধিবেশনে অনিবন্ধিত দলের কাউকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী করা সমর্থনযোগ্য নয়।”

ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার অভিযোগে অভিযুক্ত। তারা বর্তমানে জনগণের কাছে ধিকৃত। বিগত আওয়ামী সরকার গণতন্ত্রকে স্তব্ধ করে রেখেছিল। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সর্বাধিক ভোটার অংশগ্রহণ করবে।”

তিনি সতর্ক করে বলেন, “ফ্যাসিস্টবিরোধী শক্তির বিভক্তি জনগণকে উদ্বিগ্ন করছে। সময়মতো নির্বাচন না হলে দেশ মহাসংকটে পড়বে এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হওয়া জরুরি।”

ছায়া সংসদ প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিক দল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও সাংবাদিক সাইদুর রহমান, মাইদুর রহমান রুবেল এবং জাকির হোসেন লিটন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ