বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি প্রহসনের হবে : বুলবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হলে তা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। তবে সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি প্রহসনের সমান হবে।

শনিবার মতিঝিলে জামায়াত ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযানের পথসভায় তিনি বলেন, সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেও পদ্ধতি স্পষ্ট করেনি। “জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বর্তমান সরকার একদিন বিচারের মুখোমুখি হতে পারে। সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে ক্ষমতায় যে আসবে, সে হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি, কেন্দ্র দখল, অস্ত্রের মহড়া বা কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। “জাতি যাদের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছে, তারা দেশবাসীর সঙ্গে ভোটকেন্দ্র পাহারা দেবে। প্রতিটি ভোটের হিস্যা নিশ্চিত হবে।”

বুলবুল এসময় সরকারকে আহ্বান জানান, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও গণহত্যার বিচারের জন্য বাধা সৃষ্টি না করতে। তিনি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামের নেতৃত্বে এগিয়ে আসার কথাও বলেন।

পথসভা শেষে নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মতিঝিলে গণসংযোগ অভিযানের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ