বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত, তবে তা অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক মঞ্চ আয়োজিত ‘৭২ সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আবদুল হালিম বলেন, “সুষ্ঠু নির্বাচন হলেও অনেক সময় বিকেলেই ভোট বর্জনের ঘোষণা আসে। অথচ ডাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাই অংশ নিয়েছিল। তাই শুধু নির্বাচনের আয়োজন করলেই হবে না, জনগণের ভোটের রায়কেও অবশ্যই মানতে হবে। জনগণের রায়ে যে সরকার গঠিত হবে, সেই রায় অনুযায়ী দেশ পরিচালিত হতে হবে।”

তিনি আরও বলেন, “১৯৯১ সালে কেয়ারটেকার সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় এসেছিল। একইভাবে ২০০৮ সালে আওয়ামী লীগও কেয়ারটেকারের অধীনেই ক্ষমতায় আসে। অথচ ২০১১ সালে তারা এই ব্যবস্থা বাতিল করে দেয়। তাই আমরা বলি—জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে জনগণকে বিশ্বাস করানো যাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হওয়া দরকার, তবে জুলাই সনদের আইনি ভিত্তিতেই।”

সভায় সভাপতিত্ব করেন নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামিম। আরও বক্তব্য রাখেন মুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার, মেজর (অব.) আফসারী, নাগরিক মঞ্চের সদস্য মেজর (অব.) ড. মাসুদুল হাসান ও এনডিপির চেয়ারম্যান আবু তাহের।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ