রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

বিএনপি-জামায়াতের পরস্পরবিরোধী বক্তব্য কাম্য নয়: মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, গত আওয়ামী জালিমের জুলুমের শিকার বিএনপি-জামায়াত উভয়ই। একসঙ্গে জেল খেটে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে (মজলুম) দুই রাজনৈতিক দলকে আমরা পরস্পর বিরোধী দেখতে চাই না।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে মামনুল হক এসব কথা বলেন। কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম।

তিনি বলেন, আমাদের ঐক্য থাকতে হবে। তা নাহলে ভবিষ্যতে সবার জন্য খারাপ সময় আসছে। তিনি আরো বলেন, আমরা অনেক কথাই বলি, কিন্তু আমল করি না। যার ফলে কোনো ভালো কাজে মানুষকে ডাকলে সাড়া পাওয়া যায় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি আহসান শরিফ ও মুফতি জাকারিয়া মাহমুদ। আরো বক্তব্য দেন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা হাসান জামিল, মাওলানা আবু তাহের জিহাদি, মুফতি ইমামুদ্দিন, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। বিশ্ব নবীর আদর্শের প্রচার করা এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই এর একমাত্র লক্ষ্য।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ