রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

‘ঢাকা-১১ আসনকে দুর্নীতিমুক্ত ও স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আল্লাহর রহমতে এবং জনগণের সমর্থনে আমি নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক প্রশাসন ও স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলবো। শুধু ভোটার নয়, সকল শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণের মানুষকে সচেতন নাগরিক মানে গড়ে তোলা ও তাদের প্রাপ্য অধিকার পোঁছে দেয়া আমার প্রধান ব্রত হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানী উত্তরের ভাটারাস্থ নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে ভাটারা, বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল এলাকার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুফতি ফরিদুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতি অলিউল্লাহ। সদস্য সচিব ইদ্রিস আকন ও মাওলানা রুহুল আমিনের পরিচালনায় অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ডাক্তার মুজিবুর রহমান, আলহাজ্ব ইসমাইল হোসেন, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা জাকির হোসেন, মুফতি শাব্বির আহমাদ, মুফতি নিজামউদ্দিন, মুফতি আরমান হুসাইনসহ বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানা শাখার ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

তিনি আরো বলেন, বিগত ১৬ বছর ফ্যসিস্ট ও স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি ও জনগণের পাশে দেশ, জাতি ও মানবতার কল্যাণে ছিলাম, আছি এবং থাকবো। জুলাই'২৪ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার আমরা। ঢাকা-১১ আসনে কোন সন্ত্রাসীকে নব্য চাঁদাবাজ হতে দেব না।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ