রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

একের পর এক অগ্নিকাণ্ড, রহস্য উদঘাটনের দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজরত শাহজালাল বিমানবন্দরসহ পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। বিশেষ করে হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় হঠাৎ অগ্নিকাণ্ড এবং মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনাগুলো একযোগে আমাদের মনে প্রশ্ন তুলেছে, এসব কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে?

শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের অস্বাভাবিক ঘটনা শুধু জান-মালের ক্ষয়ক্ষতি ঘটায় না; বরং দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনমনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তাই এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা অত্যন্ত জরুরি।

তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে, তারা যেন অতি দ্রুত তদন্ত করে দায়ীদের খুঁজে বের করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ