রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় পীর সাহেব চরমোনাই এর গভীর উদ্বেগ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সাম্প্রতিক পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

গতকাল ১৮ অক্টোবর  রাতে এক যুক্ত বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার ক্ষতি অপূরণীয়। এর ফলে যেমন যাত্রী ও কার্গো মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে তেমনি  বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে যা আন্তর্জাতিকভাবে আমাদের প্রধান বিমানবন্দরের সুনামহানীর কারণ হবে।

এর আগেও সাম্প্রতিক ঢাকার মিরপুরে পোশাক ও রাসায়নিক গুদামে এবং চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে প্রাণহানীসহ অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ সকল ঘটনায় পীর সাহেব চরমোনাই হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, একেরপর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এসব নিছক কোন দূর্ঘটনা হতে পারে না। বরং পরাজিত অপশক্তির অভ্যুত্থান পরবর্তি নাশকতা বলেই মনে হচ্ছে।

এই ক্ষেত্রে আইন-শৃংখলা বাহিনীকে অবশ্যই অগ্নিকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত করতে হবে এবং  দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। দেশকে অস্থিতিশীল করতে যারাই পরিকল্পিতভাবে নাশকতায় জড়াচ্ছে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারকে এখনই কাযর্কর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ