রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

শুধু বড় বড় ডিগ্রি দিয়ে দেশের পরিবর্তন আসবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত এবং দুর্নীতিকে জিরোতে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর ও অনেক বড় ডিগ্রিধারী দিয়ে বাংলাদেশের পরিবর্তন আসবে না। চারবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয় হয়েছে। যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছে, রাজনীতি করে, যারা সচিব হয়েছে, যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে তাদের কারণেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে। সব জায়গায় আমরা দুর্নীতিকে ‘না’ বলে দেবো। আমরা কেউ দুর্নীতি করব না, দুর্নীতি হতে দেবো না। এভাবেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থীদের মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। নবীনরা শুধুমাত্র জ্ঞানের আলো জ্বালাবে না, তাদের জ্ঞানের আলোর সাথে সাথে নৈতিকতার উদ্ভাসিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে। 

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ