রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

‘পুরোনো বন্দোবস্তের নির্বাচনে দেশকে আগের অবস্থায় নেওয়ার সুযোগ দেওয়া হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫-দফা গণদাবিতে চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, পুরোনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের জনতা প্রতিহত করবে। জুলাইয়ের এতো রক্ত ও জীবনের পরে কোনো অবস্থাতেই আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তাই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। নির্বাচনের আগে গণভোট হতে হবে।

ঢাকা মহানগর আয়োজিত এই বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশের যা অবস্থা তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। আমরা বলবো, সরকারের আচরণের মাধ্যমে, সদিচ্ছার মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতো রক্তের মাধ্যমে অর্জিত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সমস্যা কোথায়?

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের একাত্মতা ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আজ ২০ অক্টোবর, সোমবার বিকালে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ