রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

দেশবাসী দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত: জামায়াত সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারা দেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে, তা সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে। জামায়াতে ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তালা-কলারোয়ার মানুষকে উত্তেজনায় না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। একটি পক্ষ গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, জামায়াত ঘের বা জমি দখল করে না, বালু উত্তোলনও করে না। জামায়াত ক্ষমতায় এলে দেশে বেকারত্ব থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই সবাইকে এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের শাসন দেখেছি। আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর এবং এরশাদ ৯ বছর শাসন করেছে। সামরিক শাসনও ছিল প্রায় এক দশক। এই সময়ের কোনো সরকারই দুর্নীতি থেকে মুক্ত ছিল না। মন্ত্রী-এমপি থেকে শুরু করে চেয়ারম্যানরাও দুর্নীতিতে জড়িত ছিলেন। শুধু একটি দল এখনো কলঙ্কমুক্ত সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, ১৯৭৯ সালের পর দেশে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, জামায়াত তাতে অংশ নিয়েছে। তিনি দাবি করেন, সৃষ্টিকর্তার বিধানে দেশ চললে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে।

জামায়াত ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন গ্রামের পর গ্রামে দাঁড়িপাল্লার ঢল নেমেছে। রিকশাওয়ালা, ভ্যানচালক, টেম্পুচালক- সবাই বলছে এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে। আল্লাহ যদি আমাদের রাষ্ট্রক্ষমতা দেন, আমরা শাসক হব না, আমরা হব সেবক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়া আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ