রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘গণতন্ত্র ও সুশাসন উত্তরণে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারকে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা জরুরি। আমাদেরকে এখন গণমানুষের আস্থা অর্জনে মরিয়া হয়ে কাজ করতে হবে। সময়ের দাবি অনুযায়ী নতুন নতুন বার্তা ও ইতিবাচক কর্মধারা দিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। মানুষের আশা-আকঙ্ক্ষা দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার সাথে নিজেদের যুক্ত করেই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন যেন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং ন্যায়-ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের কল্যাণ প্রতিষ্ঠার নতুন সূচনা হয়- সে জন্যই জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূখী রাজনীতিতে বিশ্বাসী।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন, বান্দরবান জেলা আমির মাওলানা এস এম আব্দুচ্ছালাম আজাদ, রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, উত্তর জেলা আমির আলাউদ্দীন সিকদার, কক্সবাজার জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী প্রমুখ।

এ ছাড়া চট্টগ্রামের ২৩টি আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ