রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখা পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন খন্দকার রেজাউর রহমান টুকু এবং সঞ্চালনা করেন মুফতি ইসরাফিল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা হোসাইন আহমদ।

অধিবেশনে মাওলানা ফজলুল হক শাহকে সভাপতি ও মুফতি ইসরাফিল আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।

এছাড়াও উপদেষ্টা হিসেবে নওগাঁর বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হক, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা রেজওয়ান উল্লাহ, মুফতি ফিরোজ আহমদ, অধ্যাপক মাহবুব আলম ফারুক ও খন্দকার রেজাউর রহমান টুকুকে মনোনীত করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের নবগঠিত নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অভিনন্দন জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ