বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

‘পাঠ্যপুস্তক থেকে ইসলামবিরোধী বিষয় পুরোপুরি বাদ দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শিক্ষানীতি জাতি প্রত্যাখ্যান করেছে। সেই শিক্ষানীতি পরিবর্তন করে ইসলামি শিক্ষা নীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। পতিত সরকারের আমলে প্রণীত পাঠ্যপুস্তকে যেসব ইসলামবিরোধী বিষয় সংযোজন করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম এবং সমন্বয়কারী ড. আবদুস সবুর ফকির, শামসুল আলম, অধ্যাপক ড. শাহজাহান মাদানী ও সাখাওয়াত হোসেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শিক্ষক সমাজের দাবি পূরণের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে প্রায় ১২ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব মাদ্রাসার শিক্ষকগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে দ্রুত এমপিওভুক্ত করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকগণ যেন অন্যান্য শিক্ষকদের মতো স্বচ্ছল জীবনযাপন করতে পারেন-তাদের সে অধিকার দিতে হবে। সরকার চলতি বছরের জানুয়ারি মাসে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ