মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান। শুক্রবার (0২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথমে তার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তীতে মামলাসংক্রান্ত জটিলতার কারণে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন যাচাইয়ের সময় প্রার্থীর বিরুদ্ধে চলমান মামলার তথ্য উঠে আসে। বিষয়টি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়।

ড. হামিদুর রহমান আযাদ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছেন। হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর জটিলতার কারণেই মনোনয়ন বাতিল হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ