বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে চাকরিচ্যুতি, নিয়োগ প্রক্রিয়া এবং শেয়ার হস্তান্তরসংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি দাবি করেন, ইসলামী ব্যাংক যেমন ইসলাম নয় তেমনি জামায়াতে ইসলামীও ইসলাম নয়।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ব্যাংকটিতে যেসব কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে চাকরিতে পুনর্বহালের বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া কর্মীদের নিয়োগ প্রক্রিয়া কতটা সঠিক ছিল, তাও খতিয়ে দেখা দরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন সময় ধর্মীয় পরিচয়ের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়, যা গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।

মন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালনা পর্ষদ পর্যন্ত পরিবর্তনের ক্ষমতা রয়েছে। তাই এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আইন সংশোধনের মাধ্যমে সমাধান করতে হবে।

ব্যাংকের পরিস্থিতি নিয়ে মন্ত্রী অভিযোগ করেন, একটি মহল পর্দার আড়ালে থেকে গ্রাহকের ছদ্মবেশে আন্দোলন পরিচালনা করে ব্যাংকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক শক্তি চাইলে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, তবে জনগণকে বিভ্রান্ত করে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়।

তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নাবিল গ্রুপসহ যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত দেয়নি, তাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত পরিচালনা করা হবে।

এছাড়া, অতীতে নিয়ম বহির্ভূতভাবে প্রায় ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগের বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ