নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই কেন আমাদের লড়াই?’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের আলেম-উলামা, লেখক, গবেষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইটির লেখক আল্লামা মামুনুল হক। তিনি তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, লেখক ও গবেষক মূসা আল হাফিজ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিà¦