নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সৈনিক নিহত ও এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। তিনি নিহত দুই সৈনিকের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের নিরাপত্তা ও সুà