নিজস্ব প্রতিবেদক
আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় যুব কনভেনশন সফল করতে সার্বিক প্রস্তুতি জোরদার করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এ লক্ষ্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মাসিক বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি ও কনভেনশনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।