আওয়ার ইসলাম ডেস্ক
মালয়েশিয়ার কেলাংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনটিতে যোগ দেন অনেক প্রবাসী। একই দিন দায়িত্বশীলদের মতবিনিময় সভায় মাওলানা আব্দুস শহীদকে সভাপতি ও মো. হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কেলাং স্টেট শাখা কমিটি গঠন করা হয়।
সমাবেশে প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ও নতুন সদস্যদের যোগদানকে মালয়েশিয়ায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এ সময় প্রবাসীদের মধ্যে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি à