শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

'বৈবাহিক সম্পর্কের ইতিটাও যেন সুন্দর হয়'


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফারুক ফেরদাউস , আলেম ও লেখক 

তালাক সম্পর্কে কুরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, “হয় তাদের স্ত্রী হিসেবে ভালোভাবে রেখে দেবে অথবা ভালোভাবে বিবাহবন্ধন থেকে মুক্ত করে দেবে।” (সূরা তালাক, আয়াত ২)

আরেক আয়াতে আল্লাহ বলেছেন, “তালাক দুইবার, এরপর হয় স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সদয়ভাবে বিদায় দেবে।” (সূরা বাকারা, আয়াত : ২২৯)

আরেক আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা পরস্পরের সম্পর্ক ও অনুগ্রহ ভুলে যেয়ো না। তোমরা যা কর, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। (সূরা বাকারা, আয়াত: ২৩৭)

এই আয়াতগুলোর নির্দেশনা হলো, বৈবাহিক সম্পর্কের শুরুটাই শুধু সুন্দরভাবে হবে তা নয়, বরং যদি বৈবাহিক সম্পর্ক ভালোভাবে না চলে, যদি তারা স্বামী-স্ত্রী হিসেবে ভালোভাবে থাকতে না পারে, তাহলে সম্পর্কের ইতিটাও যেন সুন্দর ও সদয়ভাবে হয় এবং বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও যেন তারা তাদের একসময়ের সুন্দর সম্পর্ক ও অনুগ্রহের কথা ভুলে না যায়।

আমাদের সমাজে প্রত্যেকটা ডিভোর্সের আগে পরে পরস্পরের পরস্পরকে দোষারোপ, হা-হুতাশ, অসম্মানজনক অভিযোগ, গালিগালাজ, হামলা-মামলা ইত্যাদি নানা ঘটনা ঘটেই। বিচ্ছিন্ন হলেও অপরজনকে ভালো থাকতে না দেওয়ার একটা মানসিকতা ও প্রবণতা কাজ করে অনেকের মধ্যে -এগুলো দুঃখজনক এবং ইসলামের নির্দেশনার বিপরীত।

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ