শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

একুশে বইমেলায় আসছে ইসলামি কাব্যগ্রন্থ শারাবান তাহুরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

তানবিরুল হক আবিদ  বিশেষ প্রতিবেদক

আগামী একুশে বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে স্বপ্নবাজ কবি ও এক্টিভিষ্ট মাসউদুর রহমানের ইসলামী আনুকাব্যগ্ৰন্থ "শারাবান তাহুরা"। পাওয়া যাবে রাইয়ান প্রকাশনের ২৮৬ নং স্টলে।

শারাবান তাহুরা শুধু একটি অণুকাব্য নয়, যেন একটি জীবন্ত ক্যানভাস। কাব্যতুলির আঁচড়ে যে ক্যানভাসে ফুটে উঠেছে জীবনের গভীরতম অনুভূতি ও বোধের রঙিন চিত্র।

এই বইয়ের পাতায় পাতায় শব্দের শৈল্পিক সুরে উঠে এসেছে প্রভুপ্রেমের অন্তর্দহন, সালাতের প্রশান্তি, কুরআনের সুর, আখিরাতের অনন্ত ভাবনা এবং মুনাজাতের অনাবিল আত্মনিবেদন। কাফন ও কবরের নিস্তব্ধতার মধ্যেও খুঁজে পাওয়া যায় আত্মার জাগরণ। আত্মশুদ্ধি, ভাবনা ও গভীর উপলব্ধি।

বইটি প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান  নতুন বিন্যাস।  একুশে বইমেলায় পাওয়া যাবে রাইয়ান প্রকাশনের ২৮৬ নং স্টলে। এছাড়াও রকমারি,ওয়াফিলাইফের মতো ই-বুকশপে প্রি-অর্ডারের সুযোগ রয়েছে।

বইটির লেখক মাসউদুর রহমান জন্মেছেন রংপুরের এক স্নিগ্ধ  শান্ত গ্রাম "ছোট কাশিমপুরে"।  সবুজ শৈশব আর দুরন্ত কৈশোরের দিনগুলো কেটেছে গ্রামেরই নির্মল আলো বাতাসে। 
'পবিত্র প্রণয় ' তাঁর প্রথম কবিতার বই। এবার পাঠকের দস্তরে কবি তুলে দিচ্ছেন 'শারাবান তাহুরা'।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ