শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

হ্যাকারদের থেকে বাঁচাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ব্যক্তিগত চ্যাট তো বটেই গ্রুপ চ্যাটের জন্য জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত বিভিন্ন ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান করছেন সবাই। এছাড়া অডিও, ভিডিও কল করছেন। এজন্য হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত আপডেট করছে মেটা।

এবার হ্যাকারদের প্রতারণার হাত থেকে বাঁচাতে নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা আইপি অ্যাড্রেস ট্র্যাক করছে ব্যবহারকারীর। এই আইপি অ্যাড্রেস সুরক্ষিত রাখার জন্য নতুন ফিচার নিয়ে কাজকর্ম চলছে। এই নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস সুরক্ষিত থাকবে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর প্রতিবেদনে জানা যায়, হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে আসতে চলেছে এই প্রাইভেসি ফিচার। আপাতত কাজকর্ম চলছে। কবে এই ফিচার সব ব্যবহারকারীদের জন্য চালু হবে তার দিনক্ষণ এখনো জানায়নি মেটা। তবে গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা ২.২৩.১৮.১৫ ভার্সান আপডেট করে এই ফিচার ব্যবহার করতে পারেন। অ্যাপের ভবিষ্যতের আপডেটে এই ফিচার যুক্ত হবে সেটা স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে।

বেশিরভাগ সময়েই হোয়াটসঅ্যাপে ইউজারদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাদের সঙ্গে প্রতারণা করে হ্যাকাররা। নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ফোন এলে তার মাধ্যমে হ্যাকারদের এই আইপি অ্যাড্রেস ট্র্যাক করার বিষয়টি বন্ধ করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ