শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নিরাপদ থাকতে যেসব পাসওয়ার্ড এড়িয়ে চলবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ড কী জানেন? না জানলে আসুন জেনে নিই। পানামাভিত্তিক সফটওয়্যার কোম্পানি নর্ডপাস বলছে, বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ড হল ১২৩৪৫৬। আর এটি যদি আপনি আপনার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন তাহলে হ্যাকারদের তা ক্র্যাক করতে লাগবে এক সেকেন্ডেরও কম সময়। 

বিশ্বের ৩৫টির বেশি দেশ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে নিয়ে পাসওয়ার্ড বিষয়ক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।  নর্ডপাস একটি সফ্টওয়্যার কোম্পানি যা ব্যবহারকারীদের তাদের পাসওয়ার্ডগুলো সংগঠিত করতে সাহায্য করে৷

নর্ডপাস কোম্পানির গবেষণায় বলা হয়, ১২৩৪৫৬ পাসওয়ার্ডটি ৪৫ লাখ অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে। এরপরই ব্যবহার করা হয়েছে এডমিন নামের পাসওয়ার্ডটি। এটি পাওয়া গেছে প্রায় ৪০ লাখ অ্যাকাউন্টে। তৃতীয় বহুল প্রচলিত পাসওয়ার্ড হলো ১২৩৪৫৬৭৮। এটি পাওয়া গেছে ১৩ লাখ ৭০ হাজার অ্যাকাউন্টে। 

পানামাভিত্তিক কোম্পানিটি জানায়, গবেষণায় তারা কোনো ব্যক্তিগত তথ্য ব্যবহার করেনি। এ প্রক্রিয়ায় বিভিন্ন গবেষকদের কাছ থেকে শুধু পরিসংখ্যানগত তথ্য ব্যবহার করা হয়েছে। গবেষণা দলটি ছয় দশমিক টেরাবাইট-ডাটাবেস থেকে পাসওয়ার্ড বিশ্লেষণ করেছে। এসব তথ্য  রেডলাইন, ভিদার, টরাস, র‍্যাকুন, অ্যাজোরাল্ট এবং ক্রিপ্টবটের মতো ম্যালওয়্যারের মাধ্যমে চুরি করা হয়েছিল।

নর্ডপাস বলছে, ব্যবহারকারীদের উচিত ২০ ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহার করা। আর সেখানে বিভিন্ন রকম প্রতীক, সংখ্যা, ছোট ও বড় হাতের অক্ষর থাকতে হবে। 

এদিকে একই পাসওয়ার্ড বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার না করতেও ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে নর্ডপাস। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ