শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

শীতকালে যেভাবে বিদ্যুৎ খরচ কমাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

শীতে গ্রীষ্মের চেয়ে বিদ্যুৎ বিল একটু কমই হয়। কারণ, গ্রীষ্মে এসি, ফ্যান ব্যবহারের কারণে বিদ্যুৎ বিল তুলনামূলক একটু বেশি হয়। তবে শীতেও কম ইলেকট্রনিক পণ্য ব্যবহার হয় না। গিজার, ইলেকট্রিক হিটারে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে।

তবে কয়েকটি কৌশলে আপনি শীতে আপনার বাড়ির বিদ্যুৎ বিল কমাতে পারবেন। জেনে নিন কীভাবে-

>> আপনার অ্যাপ্লায়েন্সগুলো সম্পূর্ণভাবে বন্ধ রাখুন। টিভি হোক বা এসি, বেশিরভাগ মানুষই শুধু রিমোটের সাহায্যে সেগুলো বন্ধ করে দেন। এটা মোটেও সঠিক পদ্ধতি নয়। যন্ত্রগুলোর ব্যবহার শেষ হয়ে গেলে একেবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া দরকার। নাহলে এসব যন্ত্রপাতি ‘স্ট্যান্ডবাই মোডে’ থেকে যায়, যা বিদ্যুৎ খরচ অব্যাহত রাখে।

>> গৃহস্থালির যে কোনো বৈদ্যুতীন সরঞ্জাম কেনার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমেই দেখতে হবে ওই বৈদ্যুতীন সরঞ্জামের ৩ বা ৫ তারা রেটিং রয়েছে কি না। রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষমতাও তত বেশি হবে।

>> নিত্য ব্যবহার্য যন্ত্রগুলোকে সঠিক ভাবে ব্যবহার করতে পারলেই অনেকখানি বিদ্যুৎ সাশ্রয় করা যায়। যেমন এসি চালানো প্রয়োজন ২৪ ডিগ্রি। গিজারের তাপমাত্রা রাখা দরকার ৪০-৪৫ ডিগ্রি। ঋতু অনুযায়ী রেফ্রিজারেটরের মোড বদলে নিন।

>> যখন কোনো ঘরে কাজ হচ্ছে না বা কেউ থাকছেন না, তখন নিশ্চিত করতে হবে সেই ঘরে যেন আলোও না জ্বলে। তাছাড়া অনেকে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার সময়ও এগুলো ভুলে যান। নানা ধরনের বৈদ্যুতীন যন্ত্র চলতেই থাকে। এতে বিদ্যুতের খরচ যেমন বাড়ে, তেমই বাড়ি বিপদের আশঙ্কাও।

>> পুরোনো প্রজন্মের বাল্ব প্রচুর বিদ্যুৎ খরচ করে। বদলে আধুনিক এলইডি বাল্ব লাগানো প্রয়োজন। তাতে খরচ বাঁচবে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ