শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

যেসব কারণে স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্মার্টফোনের ব্যাটারি। ব্যবহারকারীদের সাধারণ কিছু ভুলের কারণে স্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। এসব ভুলের বেশিরভাগই খুব সাধারণ এবং অনেকেই তা না জেনে করে থাকেন। ফলে পুরো চার্জ দেয়ার পরও দ্রুত স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায়। কখনো কখনো আবার ব্যাটারির স্থায়িত্বে দীর্ঘমেয়াদে ক্ষতি করে। 


জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম দ্য সান ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি ভুলের কথা উল্লেখ করা হয়েছে। যে পরামর্শগুলো মূলত গুগল থেকে দেয়া।

চলুন দেখে নেই তিনটি সাধারণ ভুল কোনগুলো: 

স্মার্টফোনের সেটিংস নির্ধারণে সতর্ক না থাকা

স্মার্টফোনের কিছু সেটিংসের কারণে প্রায় অতিরিক্ত চার্জ ক্ষয় হয়। তাই ব্যাটারির ওপর চাপ কমাতে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস নির্ধারণে সতর্ক হতে পারেন। ফোনের ডিসপ্লের উজ্জ্বলতা ও আওয়াজ (সাউন্ড ভলিউম) কম রাখলে ব্যাটারির ওপর কম চাপ পড়ে। আপাতদৃষ্টিতে এগুলোর সেটিংস পরিবর্তন খুবই সাধারণ মনে হলেও এগুলো ব্যাটারির চার্জের দীর্ঘস্থায়িত্ব বাড়াতে সাহায্য করে।

ফোনের সঙ্গে পাওয়া পাওয়ার অ্যাডাপটার ব্যবহার না করা

স্মার্টফোনের সঙ্গে দেয়া আসল পাওয়ার অ্যাডাপটার বা চার্জার ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। বিকল্প চার্জার ব্যবহার করলে ব্যাটারির দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে।

সাধারণ কিছু কাজে অসাবধানতা

অনেকেই স্মার্টফোনে হরহামেশা জিপিএস, হটস্পট, ব্লুটুথ চালু রাখেন। এসব চালু রাখার ফলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এমনকি ফোনে অস্বাভাবিক ভিডিও স্ট্রিমিং করা ও গেমস খেলার জন্যও ব্যাটারির ওপর দীর্ঘমেয়াদে প্রভাব পড়ে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ