মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ইউটিউবের নতুন ফিচার, এক ক্লিকেই দেখা যাবে ভিডিওর সেরা অংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইউজারদের আগ্রহ বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে ইউটিউব। এবার আরও একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে এই ভিডিও প্ল্যাটফর্মে। যাতে দীর্ঘ ভিডিওটির কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা আর কষ্ট করে খোঁজাখুঁজি করতে হবে না। ইউটিউব নিজেই সেই অংশটি প্লে করে দেবে!

প্রযুক্তির উন্নতির হাত ধরে এখন আর কিছুই অসম্ভব নয়। ‘জাম্প অ্যাহেড’ নামের ফিচারের মাধ্যমে ভিডিওর সেরা কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে একলাফে পৌঁছে যেতে পারবেন। 

আপাতত ফিচারটি নিয়ে শেষ পর্যায়ের কাজ চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) কাজে লাগিয়েই এই ফিচার প্রস্তুত হচ্ছে। ভিডিওর যে অংশটিতে এনগেজমেন্ট সবচেয়ে বেশি, সেখানেই আপনাকে নিয়ে চলে যাবে জাম্প অ্যাহেড। ফলে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে।

ঠিক কবে থেকে চালু হবে এই ফিচার? এখনও পর্যন্ত এ বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আপাতত বাছাই করা কিছু ইউজারই এই ফিচারের সুবিধা পাবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ