মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বৃষ্টির দিনে সেরা ওয়াটারপ্রুফ স্মার্টফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বর্ষাকাল শুরু হয়েছে। এই সময়ে স্মার্টফোন ভিজে যাওয়ার সমস্যায় অনেকেই পড়েন। তাই এখন ফোন কিনলে ডিভাইসটি ওয়াটারপ্রুফ কিনা তা ক্রেতারা দেখে নেন।

স্যামসাং, মটোরোলা এবং অ্যাপলের একাধিক ওয়াটার রেসিসট্যান্ট স্মার্টফোন রয়েছে। এগুলোর আইপি রেটিং খুবই ভালো। পানি, ধুল-বালি থেকে ফোনের গুরুত্বপূর্ণ পার্টসগুলো সুরক্ষিত রাখে। পাশাপাশি এতে ৫০ মেগাপিক্সেল পর্যন্ত সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। কোন কোন স্মার্টফোন রয়েছে তালিকায় এবং সেগুলোর স্পেসিফিকেশন কী আসুন জেনে নেওয়া যাক।

মটোরোলা এজ ৫০ প্রো ৫জি

সদ্য লঞ্চ হয়েছে মটোরোলা এজ ৫০ প্রো। এতে পাবেন ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। স্মার্টফোনে আইপি৬৮ রেটিং রয়েছে। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যুক্ত এই ৫জি ডিভাইসে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০,মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন। সঙ্গে থাকছে শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং।

স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আলট্রা

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। হাই-এন্ড ফিচার্স রয়েছে এতে। ১.৫ মিটার পানির নিচে ১.৫ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে এই স্মার্টফোন, এমনটা দাবি করেছে স্যামসাং। আইপি৬৮ রেটিংয়ের সঙ্গে এটি একটি সেরা ওয়াটার রেসিসট্যান্ট স্মার্টফোন বলা যেতে পারে। ফোনের সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকে পাবেন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১০ মেগাপিক্সেল ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

এছাড়াও স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর রয়েছে স্মার্টফোন। দ্রুত গতির চিপসেট থাকায় এই স্মার্টফোনে যতখুশি ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও গেমিং করতে পারবেন। ব়্যাম রয়েছে ১২ জিবি এবং ইন্টার্নাল স্টোরেজ ১ টিবি। রয়েছে ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচারও।

অ্যাপল আইফোন ১৪

অ্যাপল আইফোন ১৪ সিরিজও দুর্দান্ত ওয়াটার রেসিসট্যান্ট স্মার্টফোন। আইপি রেটিং ৬৮। কোম্পানির দাবি অনুযায়ী, ৬ মিটার পানিতে ১.৫ ঘণ্টা সচল থাকতে পারে এই স্মার্টফোন। হাই স্পিড ও অ্যাপেলের নিজস্ব এ১৫ প্রসেসরের পাশাপাশি ফোনের সামনে ও পেছনে দুই জায়গাতেই রয়েছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ব্যাকে আরও একটি ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। আইফোন ১৪ এর ডিসপ্লে ৬.১ ইঞ্চির ওলিড প্যানেল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ