মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ঈদযাত্রায় প্রিয়জনের অবস্থান জানতে পারবেন হোয়াটসঅ্যাপের ফিচারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ঈদুল আজহায় প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষজন। এসময় প্রিয়জন ঠিকমত যানবাহনে উঠতে পেরেছে কিনা, কোথায় অবস্থান করছে এসব বিষয় নিয়ে চিন্তুত হয়ে পড়েন অনেকেই। কিন্তু প্রিয়জন কোথায় আছে, বাড়ির কাছাকাছি চলে এসেছে কি না এর সহজ সমাধান দিতে পারে মেটার মালিকানাধীন জনপ্রিয় প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ এর ‘লাইভ লোকেশন’ ফিচার। এর মাধ্যমে খুব সহজ জানা যাবে প্রিয়জন কোথায় অবস্থান করেছে। এছাড়া জ্যামে আটকে গেলে নিজের অবস্থান জানিয়ে দেয়া যাবে অফিসে। ফিচারটি বহুদিন থেকেই হোয়াটসঅ্যাপে চালু আছে।

হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে

* প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন।

* যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট ওপেন করুন।

* এবার ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন।

* সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিকে বেছে নিন।

* আপনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে।

* নিজের ইচ্ছামতো সময়সীমাও বেছে নিতে পারবেন। সেই সময় পর্যন্ত আপনার লোকেশন জানতে পারবেন।

এই পদ্ধতিতে আপনি বা যার লোকেশন শেয়ার করছেন তিনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন তা শেয়ার হয়ে যাবে। এই লাইভ লোকেশন শেয়ার মেয়াদ সর্বনিম্ন ১৫ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ