শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পরিবারের সদস্যদের ফোনের অবস্থান জানাবে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে রয়েছে অসংখ্য ফিচার। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন সুখবর নিয়ে এসেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন হারিয়ে গেলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সুবিধার মাধ্যমে সহজেই দূর থেকে সেই ফোনের অবস্থানের তথ্য জানা যায়।

এই সুবিধা মূলত নির্দিষ্ট গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ফোনের অবস্থান জানাতে পারে। এতদিন এটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ফোন খুঁজে পাওয়া গেলেও, এবার পরিবারের অন্য সদস্যদের ফোনের অবস্থানের তথ্যও জানা যাবে। এর জন্য ফাইন্ড মাই ডিভাইসের হালনাগাদ সংস্করণ এনেছে গুগল।

নতুন এ হালনাগাদে ফাইন্ড মাই ডিভাইসে ‘ফ্যামিলি ডিভাইস’ নামের একটি ট্যাব যুক্ত করা হয়েছে। যার সাহায্যে প্রাইমারি অ্যাকাউন্টের মাধ্যমে একই পরিবারের অন্য সদস্যদের ফোনের অবস্থান জানা যাবে।

অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইন্ড মাই ডিভাইস ভি ৩.১.০৭৮-১ নামের সংস্করণে ফ্যামিলি ডিভাইস ট্যাবটি পাওয়া যাবে। তবে অন্যদের ফোনের অবস্থান জানার জন্য অবশ্যই সেগুলো আগে থেকে প্রাইমারি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ